আইওরপাড়া উচ্চ বিদ্যালয়

সভাপতির বানী :


বিসমিল্লাহির রহমানির রহিম / সুধী, মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি আলো ছড়িয়ে চলেছে। একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই অঞ্চলের শিক্ষা প্রসারে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান লক্ষ্য কেবল জিপিএ-৫ অর্জন নয়; বরং আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছি, যেখানে শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশ, আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের সুযোগ পায়। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রতিনিয়ত সচেষ্ট রয়েছি। আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও নিষ্ঠাবান পরিচালনা পর্ষদের যৌথ প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দিন দিন সফলতার শিখরে এগিয়ে যাচ্ছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত জাতি গড়তে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মানিত অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদান্তে, সভাপতি